আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

জুলাই অভ্যুত্থানে রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।

সোমবার (৫ মে) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর জন্য হাজির করা হয়।

আদালতের কাঠগড়ায় রাখা হলে হাজী সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল সোয়া ১০টার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন।

এরপর শুনানিতে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে তাকে নেয়া হয়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *