ইরানের বন্দরে কয়েকটি জাহাজে আগুন

ইরানের বন্দরে কয়েকটি জাহাজে আগুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরের একটি জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দায়ের বন্দর ফায়ার সার্ভিসের প্রধান মজিদ ওমরানি ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মেহর নিউজকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে ঠিক কী কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *