ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনায় যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনায় যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পরই এ তথ্য সামনে আসে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান হামলার প্রস্তুতির বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তার ভাষায়, ‘এটি আগামীকাল বিকেলে শুরু হবে।’

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে।

তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। যদিও ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে কোনো অনুরোধ করেনি। তারা ট্রাম্পের বক্তব্যকে ‘নতুন মিথ্যা’ বলেও মন্তব্য করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ট্রাম্প আলোচনার সম্ভাবনার কথা জানালেও বৈঠকের স্থান, সময় বা অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, ‘আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। আমরা যখনই চাইব, প্রস্তুত। আমি মানুষ হত্যা করতে চাই না।’

ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে হামলা না চালানোর অনুরোধ করেছিলেন।

সূত্র: বিবিসি

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *