ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ : ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ : ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ‘অসুস্থ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলন উপলক্ষে বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় আছেন ট্রাম্প। বুধবার সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘণ। ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা অসুস্থ এবং নোংরা এবং আমি মনে করি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তির জন্য আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”

গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে ইরান। ১৪ ধারার এই চুক্তিতে উল্লেখ ছিল—আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেবে ইরান এবং বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরানি বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার করবে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী ৬০ দিন এই ব্যবস্থা বলবৎ থাকবে বলেও উল্লেখ ছিল সেখানে।

কিন্তু সেই শর্ত ভঙ্গ করে গত ৫ জুলাই হরমুজে ৩টি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার শিকার জাহাজগুলো হল- মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী কাতারি জাহাজ ‘এমটি আল আল-রেকাইয়াত’, সৌদি আরবের পতাকাবাহী ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’।

বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসির এই হামলার পর গতকাল মঙ্গলবার ইরানের ৮০টি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

হামলার পর এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এই হামলা চালানো হয়েছে।

অবশ্য সেন্টকোমের এই হামলার জবাব দিতে কুয়েত ও বাহরাইনে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় হামলার দাবি করেছে ইরান।

সূত্র : ব্লুমবার্গ

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *