ইরান-ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের

কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ট্রাম্প দাবি করেছেন, কাতারের ঘাঁটিতে হামলার আগেই যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কতা দেয় তেহরান।

ট্রাম্প লিখেছেন, “আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই, হামলা সম্পর্কে আমাদের আগে থেকেই অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হননি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ইসরায়েলকে একই দিকে যেতে উৎসাহিত করব।”

গত শুক্রবার রাতে ইরানের তিনটি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার জবাবেই সোমবার কাতারে অবস্থিত ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে পাল্টা হামলাটি দুর্বল ছিল বলে দাবি করেছেন ট্রাম্প।

তিনি ট্রুথে লিখেছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে – ১৩টি ভূপাতিত করা হয়েছে এবং ১টি ‘ছেড়ে’ দেওয়া হয়েছিল, কারণ এটি হুমকিহীন দিকে যাচ্ছিল। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকানের ক্ষতি হয়নি এবং ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। আশা করা যায়, আর কোনও ঘৃণা থাকবে না।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *