ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার সময় এ তথ্য জানায়।

ইসলামাবাদের এ আলোচনা নিয়ে বিভিন্ন কারণে শঙ্কা তৈরি হচ্ছিল। তবে সবকিছু ছাপিয়ে দুই দেশ বৈঠকে বসেছে।

বার্তাসংস্থা রয়টার্সকে পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে তৃদেশীয় আলোচনা হচ্ছে।

তবে ইরানি আর মার্কিনিরা সরাসরি কথা বলছে কি না সেটি এখনো স্পষ্ট নয়। যদি তারা সরাসরি কথা বলে থাকেন তাহলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা হবে।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর তাদের মধ্যে আলোচনার চেষ্টা শুরু করে পাকিস্তান। যার ফল হিসেবে আজ বহুল প্রতীক্ষিত আলোচনাটি শুরু হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *