ইসলামী দলগুলোর ঐক্যে ফাটল ধরানো যাবে না: আশরাফ আলী আকন

ইসলামী দলগুলোর ঐক্যে ফাটল ধরানো যাবে না: আশরাফ আলী আকন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেছেন, কোন কারণে ইসলামী দলগুলোর ঐক্যে ফাটল ধরানো যাবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ড. ইউনুস মানুষ হিসেবে ভালো হলেও, তার নীতি ভালো না হওয়ায় দেশকে কাঙ্ক্ষিত দিকে এগিয়ে নিতে পারেননি। পরিবর্তন আনতে হলে শুধু নেতা নয়, নীতিও পরিবর্তন করতে হবে।

আশরাফ আলী আকন আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণের মধ্যে ইসলামি দলকে ক্ষমতায় আনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কোনও কারণে ঐক্যে ফাটল ধরা যাবে না। দেশের মানুষ ইসলামি দলগুলোর ঐক্য চায়। যদি কোনো নেতা বা দল ওয়াদা ভঙ্গ করে, জনগণ তাদের মাটিতে দাবিয়ে দেবে।

তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করার কাজের অন্যতম দায়িত্ব ছাত্রশিবিরের ওপর। এই কাজে ছাত্রশিবিরকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *