ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা বুধবার (২০ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এফসিএ, এফসিএস, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন এবং কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *