এআই ক্যামেরা ফাঁকি দেওয়া সেই যুবকের জেল-জরিমানা

এআই ক্যামেরা ফাঁকি দেওয়া সেই যুবকের জেল-জরিমানা

রাজধানীর সড়কে এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের ৩টি ডিজিট ঢেকে চলাচল করছিলেন লাবলু হক (৩৮) নামের এক যুবক। ইতিমধ্যে তাকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের মোটরসাইকেলের নম্বরপ্লেটের একটি ছবি ভাইরাল হয়। পরে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে প্রায় এক সপ্তাহের তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের দোষ স্বীকার করেন।

এদিকে মঙ্গলবার (০২ জুন) ডিএমপির এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, কয়েকটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তাদের নজরে আসে।

পরে ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয়। পরে পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালায়।

পুলিশ জানায়, ভাইরাল হওয়া ছবিতে মোটরসাইকেল আরোহীর মুখ স্পষ্টভাভে দেখা যাচ্ছিল না। এর ফলে তদন্তকারীদের জন্য কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল।

গ্রেপ্তার ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তদন্তে শনাক্ত হওয়া লাবলু হক পুরান ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুল হক ও মা আনোয়ারা বেগম। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের পর সোমবার তাকে শনাক্ত করা সম্ভব হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার রাকিব হোসেন তদন্তের বিস্তারিত তুলে ধরে বলেন, ঘটনাটি সপ্তাহখানেক আগে নজরে এলেও ভাইরাল হওয়া ছবিটি কোথাকার এবং কখন তোলা হয়েছে, সে বিষয়ে গণমাধ্যম থেকেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফলে অনেকটা অনুমানের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। বিভিন্ন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ধারণা করা হয়, রাজধানীর সাতরাস্তা মোড়ের বিজি প্রেসসংলগ্ন এলাকায় ছবিটি তোলা হয়েছিল।

এরপর ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যেহেতু নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে রাখা হয়েছিল, তাই সম্ভাব্য বিভিন্ন নম্বরের সমন্বয় ধরে অনুসন্ধান চালাতে হয়।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *