কপিল শর্মার শো’তে এসে বিপদ, পরিণীতি ছুটলেন হাসপাতালে

কপিল শর্মার শো’তে এসে বিপদ, পরিণীতি ছুটলেন হাসপাতালে

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বের অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। তবে অনুষ্ঠানটির শুটিংয়ের সময় ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।

সাংসদ রাঘব চাড্ডার মা অর্থাৎ পরিণীতির শাশুড়ি ওই শো-এর সেটে হঠাৎ অসুস্থবোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার, যখন রাঘব চাড্ডা ও তার স্ত্রী পরিণীতি চোপড়া এই জনপ্রিয় কমেডি শো-র একটি বিশেষ পর্বের রেকর্ডিংয়ে অংশ নিচ্ছিলেন।

সেটে উপস্থিত থাকা এক সূত্র জানিয়েছে, শুটিং চলাকালীন আচমকাই রাঘব চাড্ডার মা অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এই ঘটনায় কিছু সময়ের জন্য শুটিং বন্ধ রাখতে হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুণরায় রেকর্ডিং শুরু হয়।

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার এই পর্বটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তাদের একসঙ্গে এই শো-তে যে দেখা যাবে তা আগেই প্রচার করা হয়েছিল। তবে এর মধ্যেই ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা।

প্রসঙ্গত, ২০২৩ সালে রাঘব ও পরিণীতি সাতপাকে বাঁধা পড়েন। এরপর থেকেই তারা নানা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে শিরোনামে উঠে আসছেন। তবে মায়ের অসুস্থতা ঘিরে রাঘব এই মুহূর্তে চিন্তিত এবং পরিবারের প্রতিই মনোনিবেশ করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেন, ‘ওকে দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে, ওর সিনেমায় অভিনয় করা উচিত। লোকজন সবসময় এটা বলে আর আমরা হাসি। এই বিষয়টা খুব মিষ্টি, তবে ওর যা করার কথা সেটা করছে। ওর লক্ষ্য রাজনীতি এবং ও সবসময় সেদিকেই এগিয়ে যাবে। রাঘব অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের সেবা করতে চায়।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *