কবিরা গুনাহ থেকে বিরত থাকার গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে

কবিরা গুনাহ থেকে বিরত থাকার গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে

গুনাহ মাফের অন্যতম উপায় হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকা। কবিরা গুনাহ বা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকলে বান্দার অন্যান্য ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তায়ালা মাফ করে দেবেন এবং সম্মানিত স্থানে অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন।

মহান আল্লাহ বলেন :

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

তোমরা যদি নিষেধকৃত কবিরা গুনাহগুলো বা বড় পাপসমূহ পরিহার করো তাহলে আমি তোমাদের ছোট পাপগুলোকে মোচন করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে (জান্নাতে) প্রবেশ করাবো। (সূরা আন নিসা, আয়াত : ৩১)

অন্য আয়াতে তিনি বলেন,

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ

‘‘যারা ছোটখাট দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার, তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত। (সুরা আন নাজম, আয়াত : ৩২)

উপরি-উল্লিখিত আয়াত দু’টির প্রথমটির দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, কাবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারলে অর্থাৎ কবিরা গুনাহ না করলে আল্লাহ সগীরা গুনাহকারীকে এমনিতেই মাফ করে জান্নাত দান করবেন।

আর দ্বিতীয় আয়াতটিও প্রথম আয়াতের শিক্ষার অনুকূলে বক্তব্য উপস্থাপন করেছে। মোটকথা সকল ধরনের কবিরা গুনাহ থেকে দূরে থাকা সগীরা গুনাহ মাফের অন্যতম উপায়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *