কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্সে ৬ দিন রাতে ট্রাফিক ডাইভারশন

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্সে ৬ দিন রাতে ট্রাফিক ডাইভারশন

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন রাতে ৬ ঘণ্টা করে ট্রাফিক ডাইভারশন করা হবে। এ সময় নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৬ থেকে ৩১ আগস্ট প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করা হবে।

এ সময় বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয়মুখে যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে। রক্ষণাবেক্ষণ কাজ নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করতে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *