কর্মীদের ভাতার পরিমাণ কমাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

কর্মীদের ভাতার পরিমাণ কমাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড ভারতের। অথচ তারাই কর্মীদের দৈনিক ভাতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, কিছু কর্মী অনৈতিক ভাবে ভাতা নেওয়ার চেষ্টা করছিলেন। তাদের সামলাতে একটি নীতি তৈরি করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে আগের থেকে কমে গিছে কর্মীদের ভাতার পরিমাণ।

আগের নীতি অনুযায়ী, বোর্ডের কর্মীরা স্বল্প মেয়াদের যাতায়াতের (চার দিন পর্যন্ত) ক্ষেত্রে দৈনিক ১৫ হাজার টাকা করে পেতেন। দীর্ঘমেয়াদী যাতায়াতের জন্য পেতেন ১০ হাজার টাকা করে। দীর্ঘমেয়াদী যাতায়াতের মধ্যে আইপিএল, ডব্লিউপিএল এবং ভারতের আয়োজিত আইসিসি প্রতিযোগিতা থাকত। এ ছাড়া এককালীন ভাতা হিসেবে ৭৫০০ টাকা দেওয়া হত।

নতুন নিয়মে এককালীন ভাতা উঠিয়ে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই দৈনিক ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে। ট্যাক্স দেওয়ার পর প্রত্যেক কর্মী প্রতিদিন পাবেন ৬৫০০ টাকা করে। জানুয়ারি থেকে বোর্ডের কর্মীরা ভাতার টাকা পাননি। নীতি প্রকাশের পর এ বার তাদের বকেয়া টাকা দেওয়া হবে।

বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কিছু কর্মী মুম্বাইয়ে বোর্ডের সদর দফতরে বসে পুরো কাজ করলেও পূর্ণ সময়ের দৈনিক ভাতা চাইতেন। তা এবার বন্ধ হচ্ছে। ধরা যাক, আইপিএলের ৭০ দিনই কেউ যাতায়াত করলেন। ১০ হাজার টাকার হিসেবে সর্বমোট সাত লাখ টাকা পাবেন তিনি। যিনি অনিয়মিত যাতায়াত করেছেন তিনি ৬০ শতাংশ টাকা পাবেন। যিনি এক দমই যাতায়াত করেননি তিনি ৪০ শতাংশ টাকা পাবেন।

দেশের বাইরে সফরের ক্ষেত্রে প্রতিদিন ৩০০ ডলার (প্রায় ২৬ হাজার রুপি) করে পাবেন। বোর্ডের সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি এবং যুগ্ম-সচিব বিদেশে গেলে প্রতিদিন ৮৬ হাজার রুপি করে পাবেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *