কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ছেলের ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য। অভিযুক্ত তার ছোট ছেলে মানিক মিয়া (২৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মানিক মিয়া ঘর থেকে ধারালো ছুরি এনে তার বাবার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেপ্তার করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *