কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় জিল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার বিস্তারিত জানতে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুসন্ধান চলছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *