কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার মধ্যে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো এসব হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলাগুলোকে ‘শত্রুতামূলক’ হিসেবে দেখা হচ্ছে। এসব হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও এক কমান্ডারের বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) এ দাবি করা হয়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি দাবি করে, কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার পর ওই এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও জানায় তারা। তবে কুয়েতে হামলার বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

সম্প্রতি ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা শুরু করে তেহরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবেও হামলা চালানো হয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে অভিযান শুরু করার পর থেকে কুয়েতও ইরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতির কারণেই এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করে আসছে তেহরান।

ইরান বলেছে, তাদের লক্ষ্য কুয়েতের সাধারণ মানুষ নয়, বরং দেশটিতে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তেহরান।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *