গড়াই নদীতে ডুবে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গড়াই নদীতে ডুবে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এসএসসি পরীক্ষা শেষে কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে পরীক্ষার্থী দুই বন্ধু মারা গেছে। বুধবার (২০ মে) শহর-সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অপূর্ব ইফতি তাইফ (১৮) হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে ও দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল এবং নিহত সাকিবুল ইসলাম (১৯) শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। নদীর যে জায়গায় গোসলে নামে সেখানে অনেক পানি ও গভীর। তারা গোসলে নামার পরে অনেক সময় না উঠলে আশপাশে থাকা মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা নদীতে নেমে খুঁজতে থাকে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজ তাদের দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাদের দুইজনকে মৃত ঘোষণা করে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *