‘গোলাপি বাস’ নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

‘গোলাপি বাস’ নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

বিআরটিসির নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী বলেন, গোলাপি বাস নিয়ে সমস্যা নয়, বরং সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে না পারাই মূল সমস্যা।

তিনি বলেন, এমন উদ্যোগকে নেতিবাচকভাবে না দেখে এর সঙ্গে যুক্ত পরিশ্রমী নারীদের উৎসাহিত করা উচিত। পাশাপাশি গোলাপি বাস ও এর পেছনে কাজ করা নারীদের উদযাপন এবং অনুপ্রেরণা দেওয়ার আহ্বান জানান তিনি।

সাদিয়া আয়মান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি অনলাইনেও তার সরব উপস্থিতি রয়েছে।

প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নারীদের অংশগ্রহণ বাড়াতে ১৩টি রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *