চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে মোহাম্মদ ইয়াসিন (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি জাহাজে পণ্য খালাসের তদারকিতে নিয়োজিত একটি বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। রোববার দুপুরে বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে নোঙর করা সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজটিতে কাজ করার সময় ওই শ্রমিক সাগরে পড়ে যান। খবর পেয়ে গতকাল দুপুরেই নিখোঁজ শ্রমিককে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলের আশপাশে অবস্থানরত সব ধরনের নৌযানকে উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট আর্জেন্টিনা থেকে ৪১ হাজার ৭৪০ টন সয়াবিন মিল (পশুখাদ্য) নিয়ে বাংলাদেশে আসে ‘এমভি ক্রিমসন গ্রেস’।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *