চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান

চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং পীর সাহেব চরমোনাই-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মুফতি রেজাউল করীমের বাসায় যাবেন তিনি। সাক্ষাৎ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টায়।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বেইলি রোডের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিপুল বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান।

রোববার রাতে জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।

তার দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়েছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *