চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা হবে। শনিবার (৪ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার আয়োজন করবে পাকিস্তান। আগামী ১১ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আলোচনায় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশটির প্রতিনিধিদল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ এ অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।

এরপর গত ২২ জুন সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। বৈঠকে সমঝোতা স্মারক-সংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, পক্ষগুলো আগামী দিনগুলোতেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ যত দ্রুত সম্ভব নির্ধারণ করা হবে।

সূত্র: সিনহুয়া

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *