চলিত মাসেই বাজারে আসছে স্যামসাং ও ভিভোর ফোল্ডিং স্মার্টফোন

চলিত মাসেই বাজারে আসছে স্যামসাং ও ভিভোর ফোল্ডিং স্মার্টফোন

চলতি জুলাই মাসে একগুচ্ছ ফোল্ডিং স্মার্টফোন বাজারে আসছে। ভাঁজযোগ্য নতুন অ্যান্ড্রয়েড লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং চীনা সংস্থা ভিভো। সংশ্লিষ্ট ফোনগুলোতে থাকছে কী কী সুবিধা? স্মার্ট লুকের নিরিখে এগিয়ে কে? গ্রাহকদের মধ্যে এই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।

এই মাসের তৃতীয় সপ্তাহে দুটি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনার কথা রয়েছে স্যামসাংয়ের। সেগুলো হচ্ছে, জেড ফ্লিপ ৭ এবং জেড ফোল্ড ৭। এ ছাড়া প্রথম ফোনটির লাইটার ভার্সানও গ্রাহকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাণকারী সংশ্লিষ্ট সংস্থাটির। পাশাপাশি ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ ক্লাসিক লঞ্চ করার কথা রয়েছে তাদের।

অন্যদিকে, ভিভো যে নতুন ফোল্ডিং ফোন নিয়ে আসছে তার নাম এক্স ফোল্ড ফাইভ। চীনের বহুজাতিক প্রযুক্তি সংস্থা যা স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট মুঠোফোনটি ভাঁজ করলে সেটা আইফোনের থেকেও পাতলা হয়ে যাবে। এতে থাকছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স পাবেন গ্রাহক।

ফোল্ডিং স্মার্টফোন ব্যবহারকারীদের একটা বড় অংশের অভিযোগ, ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। যদিও ভিভো জানিয়েছে, ভাঁজ করা মুঠোফোন তৈরির সময়ে এ দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে উৎপাদনকারী সংস্থাটি। এতে এক্স ফোল্ড ফাইভে ৬,০০০ এমএইচ ব্যাটারি থাকছে। ফলে প্রতিযোগিতার বাজারে এটি স্যামস্যাংকে টেক্কা দিতে পারে বলেও মনে করছেন অনেকেই।

বহুজাতিক জাপানি সংস্থা সনি অবশ্য স্মার্টফোনের ব্যবসা থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে। তাদের এক্সপেরিয়া সিরিজ়ের নতুন যে ফোনটির বাজারে আসার কথা রয়েছে, সেটিকে তৈরির দায়িত্ব অন্য একটি সংস্থার হাতে তুলে দিয়েছে সনি। পাশাপাশি, থাইল্যান্ড এবং চীনের স্মার্টফোনের ইউনিট বন্ধ করে দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট জাপানি কোম্পানিটি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *