চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন যাত্রী। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রাত ৯টায় জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আরও চারজন আহত হয়ে ভর্তি আছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *