ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করে রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানার ছাত্রদল নেতা ও কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১১টার আগে নির্বাচন কমিশন ভবনের সামনে আসেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। এখানে ব্যালট পেপার সংক্রান্ত অনেক ইস্যু রয়েছে। এছাড়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠি দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জোরপূর্বক পরিবর্তন করেছে। তারা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং সচিবালয়ে অপ্রয়োজনীয়ভাবে অবাধ বিচরণ করছে।

তিনি আরও বলেন, আজ আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠির প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *