জনগণের আস্থা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক: অ্যাডভোকেট শাহজাহান

জনগণের আস্থা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক: অ্যাডভোকেট শাহজাহান

চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফরক্কাবাদ বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এবং চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, জনগণের আস্থা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার দর্শন মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই কাজ করছে দলটি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যাংকার এস.এ.এম মিজানুর রহমান খান এবং অ্যাডভোকেট আবদুল কাদের খান। তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তারের পাশাপাশি সামাজিক সেবামূলক উদ্যোগ মানুষের কাছে সংগঠনকে আরও ঘনিষ্ঠ করে তুলবে।

ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মহিউদ্দিন তালুকদার, মো. মফিজ মোল্লা প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী ওলামা বিভাগ বালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় অংশ নেন ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ ওবায়দুল্লাহ মিজি, মো. শাহাদাৎ হোসেন, মো. শরীর খান, মো. কাউছার মাহমুদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি।

কার্যালয় উদ্বোধনের পাশাপাশি হুইলচেয়ার বিতরণকে স্থানীয়রা সামাজিক সহায়তার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *