জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলের ভেতর বহু মানুষের মৃত্যুর শঙ্কা

জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলের ভেতর বহু মানুষের মৃত্যুর শঙ্কা

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ধসে পড়েছে একটি শপিং মল। আশঙ্কা করা হচ্ছে সেটির ভেতর আটকা পড়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর দেশটির বিভিন্ন জায়গায় বেশ কয়েককটি ব্রিজ ও কয়েকটি ভবন ধসে পড়ে। এরমধ্যে অন্যতম ছিল কাশিমা শহরের শপিং মলটি।

ভূমিকম্পের পর পরই মলটির দ্বিতীয় তলা ধসে পড়ে। পুলিশ তাৎক্ষণিকভাবে জানিয়েছিল, প্রথমে তারা বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পায়। এরপর জানতে পেরে শপিং মল ধসে পড়েছে।

জাপানি সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে ওই শপিং মলের ভেতর উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটি কত সেটি স্পষ্ট করেনি তারা।

টিভি চ্যানেল ‘আসাহি’ জানিয়েছে, সেখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ‘ফুজি’ টিভিও হতাহতের কথা জানিয়েছে।

ভূমিকম্পের পর পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই এটি তুলে নেয় কর্তৃপক্ষ।

জাপানের প্রধানমন্ত্রী তানাই তাকাচি ভূমিকম্পের কিছুক্ষণ পর ক্ষয়ক্ষতি নিয়ে বলেন, “আমরা আহত ও অবকাঠামো ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করছি। যদিও আমাকে ইতিমধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিজ, সড়ক ক্ষতিগ্রস্ত ও কয়েকটি ভবন ধসে পড়েছে।”

সূত্র: দ্য গার্ডিয়ান

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *