জুলাইয়ের ক্রেডিট নিয়ে এই কামড়াকামড়ি দেখে পরাজিত শক্তি অট্টহাসি দিচ্ছে: আবু হানিফ

জুলাইয়ের ক্রেডিট নিয়ে এই কামড়াকামড়ি দেখে পরাজিত শক্তি অট্টহাসি দিচ্ছে: আবু হানিফ

জুলাইয়ের ক্রেডিট নিয়ে এই কামড়াকামড়ি দেখে পরাজিত শক্তি অট্টহাসি দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

আবু হানিফ তার পোস্টে লেখেন, জুলাইয়ের ক্রেডিট নিয়ে এই কামড়াকামড়ি দেখে পরাজিত শক্তি অট্টহাসি দিচ্ছে। একটা কথা সবার মাথায় রাখা উচিত এমন কিছু করা যাবে না যাতে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে।এই পরাজিত শক্তি ফিরে আসলে আমাদের কারও রক্ষা নাই। একবার চিন্তা করুন জুলাই গণঅভ্যুত্থান না হলে আমাদের কি অবস্থা হতো। আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে কিন্তু এটা যেন সংঘাতে রূপ না নেয়।

তিনি আরও লেখেন, ভাই ব্রাদার কোরাম বাদ দিয়ে, এই জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা সব পক্ষকে তার অবদান অনুযায়ী মূল্যায়ন করে সবাইকে একসাথে নিয়ে কাজ করা উচিত। কাউকে মাইনাস করা মানে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। এই আন্দোলনে সবারই অংশগ্রহণ ছিলো,পরিবেশ পরিস্থিতি কোটা আন্দোলন কে গণঅভ্যুত্থানে রূপ দেয়।ফলে ক্রেডিটবাজি বন্ধ হওয়া উচিত। যে রিকশাচালক জীবন দিয়েছে, যে পথচারী জীবন দিয়েছে, যে শিশু জীবন দিয়েছে তারা তো কোন ক্রেডিট নিয়ে টানাটানি করছে না। তাহলে ক্ষমতার মোহে আমরা কেন ক্রেডিটবাজি করতে গিয়ে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *