‘জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে’

‘জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে’

জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এ হুঁশিয়ারি দেন তিনি।

সাদিক কায়েম বলেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কার বিরোধী অবস্থান পরিষ্কার করেছে।

তিনি আরও বলেন, বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্খার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *