জুলাই সনদ ও গণভোট অবৈধ ঘোষণা করতে চাইছে সরকার: জামায়াত সেক্রেটারি

জুলাই সনদ ও গণভোট অবৈধ ঘোষণা করতে চাইছে সরকার: জামায়াত সেক্রেটারি

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারি দল আদালতের ওপর চাপ সৃষ্টি করে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করছে। তিনি সতর্ক করেছেন, অতীত সরকারের পথে হাটলে দায়ভার বিএনপির ওপর পড়বে।

বৃহস্পতিবার (৫ মার্চ) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের উদ্যোগে আলেম-ওলামা-ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তরুণ প্রজন্ম সজাগ রয়েছে, জুলাই বিনষ্টের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যই প্রমাণ, দেশি-বিদেশি শক্তির মাধ্যমে নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

এ সময় তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রকৃত মুমিন ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে।

আলেম সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদান অতুলনীয়। দ্বীন কায়েমের জন্য, সালাত ও সিয়ামের তাৎপর্য সাধারণ মানুষের কাছে স্পষ্ট করা জরুরি, তিনি বলেন।

মিয়া গোলাম পরওয়ার রমজান মাসকে মর্যাদাশীল মাস আখ্যা দিয়ে বলেন, কুরআন নাজিলের মাস, কুরআনের জন্য যুদ্ধের মাস এবং দ্বীনের বিজয়ের মাস। কুরআন প্রতিষ্ঠা হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারবে।

ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের আয়োজিত ইফতার মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।

এ ছাড়া কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী এবং ইসলামি কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জেহাদী সকল ধারার আলেমদের ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোশারফ হোসাইনের সভাপতিত্বে এবং উলামা বিভাগের সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ও শায়খ রফিকুল ইসলাম মিয়াজীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিশিষ্ট আলেম-উলামা, খতিব ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *