জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত হয়নি কেউ

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত হয়নি কেউ

রাজধানীর শেরেবাংলা নগরে (সাবেক গণভবন) অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা রিকশায় করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগর এলাকার জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।

ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের স্প্লিন্টারে তার শরীর জখম হয়। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *