জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানো যৌক্তিক নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানো যৌক্তিক নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তা না হলে সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাময়িকভাবে মূল্যস্ফীতি বেড়েছে। তবে এ সুযোগে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। বাজার পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কেউ যদি বাজার অস্থিতিশীল বা প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির কোনো ধারা দেশের স্বার্থবিরোধী হলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রাখা হয়েছে।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *