ট্রাম্পের ওপর থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন মার্কিন তরুণরা?

ট্রাম্পের ওপর থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন মার্কিন তরুণরা?

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি তরুণ ভোটার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ায় রিপাবলিকান শিবিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছিল। ‘বিশ্বের ইতিহাসের সেরা অর্থনীতি গড়ার’ মতো আকর্ষণীয় প্রতিশ্রুতি তরুণদের একটি বড় অংশকে তখন তাঁর দিকে টেনে নিয়েছিল।

তবে সময়ের ব্যবধানে সেই সমর্থনের চিত্র দ্রুত বদলাচ্ছে। ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে যেখানে এই বয়সী ভোটারদের মধ্যে তাঁর সমর্থন ছিল ৪৮ শতাংশ, সেখানে গত কয়েক মাসে তা কমে ২৫ থেকে ৩৩ শতাংশে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের পেছনে বড় কারণ হলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা। তরুণ ভোটারদের একটি বড় অংশ মনে করছে, ট্রাম্প তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর অনেকটাই পূরণ করতে পারেননি। ফলে ধীরে ধীরে তাঁর প্রতি আস্থা হারাচ্ছেন তারা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে তরুণ ভোটারদের সমর্থন ধরে রাখা রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *