ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো লড়বেন স্বামী-স্ত্রী

ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো লড়বেন স্বামী-স্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়বেন এক দম্পতি। গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এই দম্পতি। ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার নজির নেই।

জানা গেছে, ডাকসু নির্বাচনে শিক্ষার্থী রায়হান উদ্দিন কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে তাঁর স্ত্রী উম্মে সালমা কমন রুম ও রিডিং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রায়হান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এবং সালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রায়হান উদ্দিন বলেন, আমি এবং আমার স্ত্রী শিবিরের প্যানেলের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে মনোনয়ন পেয়েছি। আমরা আগেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। নির্বাচিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *