দুধের সঙ্গে কাঁচা খেজুর মিশিয়ে খেলে মিলবে যে উপকার

দুধের সঙ্গে কাঁচা খেজুর মিশিয়ে খেলে মিলবে যে উপকার

মৌসুমি ফলের চাহিদা বরাবরই তুঙ্গে থাকে। তবে শুকনা ফলের জোগান থাকে সব সময়ই। চাহিদাও কমে না। তেমনই একটি ফল খেজুর।

কিন্তু কাঁচা খেজুর সারা বছরে মাত্র এক মাসই বাজারে বিক্রি হয়।
পুষ্টি উপাদানে ভরপুর এই খেজুর শরীরের সামগ্রিক সুস্থতার জন্য মারাত্মক কার্যকরী। বছরের মাত্র ৩০ দিন কাঁচা খেজুর পাওয়া যায়। কাঁচা খেজুর স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

দুধের সঙ্গে গুলে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে, কাঁচা খেজুরের অনেক পুষ্টিগুণ রয়েছে। শুধু তাই নয়, এই খেজুর মিষ্টি শক্তিবর্ধক, শ্রমসাধ্য এবং পিত্তনাশক। ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও চিনি থাকার কারণে একে সুপার ফুড বলা হয়।

উপবাসের সময় শরীরকে প্রয়োজনীয় শক্তি দিতে খেজুর খাওয়ার চল রয়েছে।
খেজুরে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। যা শরীরের রক্তশূন্যতা দূর করে। তা ছাড়া এতে উপস্থিত ভিটামিন হাড় মজবুত রাখে। নিয়মিত সেবনে চুল পড়ার সমস্যাও দূর হয়।

খেজুরে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ পাওয়া যায়। এর ফলে তাৎক্ষণিক শক্তি যোগাতে খেজুরের জুড়ি নেই। এতে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও কপারের মতো খনিজ রয়েছে, যা হাড় সুস্থ রাখতে সহায়ক।

হার্টের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে খেজুর। শরীরের ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে হার্ট ভালো থাকে। এর জন্য প্রতিদিন সকাল বা সন্ধ্যায় ৩ থেকে ৪টি খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি খেজুরে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার পাওয়া যায়। যা হজম সংক্রান্ত সমস্যা কমাতে সহায়ক। যাদের পরিপাকতন্ত্র দুর্বল তারা খেজুর খেলে উপকার পেতে পারেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *