দেব-শুভশ্রীকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনা, পুরোনো প্রেম নিয়ে কটাক্ষ

দেব-শুভশ্রীকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনা, পুরোনো প্রেম নিয়ে কটাক্ষ

বিনোদন ডেস্ক

আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। প্রচারমঞ্চে তাদের নাচ-গান ও একসঙ্গে উপস্থিতি ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরেও সিনেমার প্রচারে অংশ নেন এই জুটি। তবে অনুষ্ঠান ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হচ্ছে দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ও বর্তমান সময়ের রসায়ন নিয়ে।

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই জুটির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। ২০১৩ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত এবং দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

সাম্প্রতিক প্রচার অনুষ্ঠানে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করেন নেটিজেনরা। কেউ কেউ রসিকতা করেছেন, আবার কেউ তাদের পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন।

এক নেটিজেন মন্তব্য করেন, ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’ আরেকজন লেখেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’ কেউ আবার সাবেক প্রেমিক-প্রেমিকার একসঙ্গে সময় কাটানো নিয়ে রসিকতা করেছেন।

এদিকে ‘দেশু ৭’ দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *