দ্রুতই বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল করা হবে: নজরুল ইসলাম খান

দ্রুতই বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল করা হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের সময়ে টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল করার সুযোগ হয়নি। তাই দ্রুতই বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল করা হবে।

শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আইন নিয়ে উদ্বেগ নেই। যদি বিএনপি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা মাথা পেতে নেয়া হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *