নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর সাথে ঢাকাস্থ মনোহরদী উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর সাথে ঢাকাস্থ মনোহরদী উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুলের সাথে ঢাকাস্থ মনোহরদী উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সমিতির প্রধান উপদেষ্টা ও নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সমিতির সার্বিক কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, মনোহরদী উপজেলা কল্যাণ সমিতির সার্বিক কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন এবং সমিতির যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জনাব আসাদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান সরকার, লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল, মাহবুবুর রহমান সোহেল, অধ্যক্ষ মোহাম্মদ রেজাউজ্জামান ভূঁইয়া, আজহারুল ইসলাম, মোঃ শাহজাহান, জেড এম মোতাকাববির চেঙ্গিস, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক বাচ্চু, আজহারুল ইসলাম তালুকদার কনক, মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ সামসুল আলম প্রমুখ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে সমিতির নেতৃবৃন্দ অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *