নারীদের ভোগবিলাসী জীবনধারা নিয়ে পরিচালক হেলাল উদ্দিন পারভেজের ক্ষোভ

নারীদের ভোগবিলাসী জীবনধারা নিয়ে পরিচালক হেলাল উদ্দিন পারভেজের ক্ষোভ

পরিচালক হেলাল উদ্দিন পারভেজ তার ফেসবুক পোস্টে বর্তমান প্রজন্মের কিছু তরুণীর জীবনধারার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আজকালকার অনেক মেয়ে নিজেদের শরীরকেই যেন ‘ডেবিট কার্ডে’ পরিণত করেছে, যেখানে পিন নম্বর হলো ‘লোভ’। সর্বশেষ আইফোন, দামী হোটেলের খাবার, দেশ–বিদেশ ভ্রমণ এবং সোশ্যাল মিডিয়ায় বিলাসী জীবন প্রদর্শনই তাদের লক্ষ্য হয়ে উঠেছে।

হেলাল উদ্দিন পারভেজ লিখেছেন, শরীরের বিনিময়ে স্বপ্ন পূরণের এই ট্রেন্ডে অনেকের চিন্তাধারা দাঁড়িয়ে গেছে—‘সম্মান গেলেও হোক, লাইফস্টাইল হতে হবে লাক্সারি’। এরা চোখে লোভের আগুন, মুখে মেকআপের দেয়াল আর অন্তরে শূন্যতা নিয়ে নিজেদের রাজকন্যার মতো উপস্থাপন করে।

তিনি অভিযোগ করেন, এই তরুণীরা টাকাওয়ালা পুরুষদের কাছে নিজেদেরকে বিনোদনমূলক প্যাকেজ হিসেবে উপস্থাপন করছে, এবং সম্পর্ক ভেঙে গেলে ব্ল্যাকমেইল বা কান্নাকাটির আশ্রয় নেয়।

তার ভাষায়, সবচেয়ে করুণ সত্য, এরা নিজেদের প্রস্টিটিউট বলতে রাজি না, কিন্তু আচরণে অনেক সময় প্রফেশনালদের থেকেও ঘৃণ্য হয়ে ওঠে। কারণ প্রফেশনালরা অন্তত জানে তারা কী দিচ্ছে আর কী নিচ্ছে, কিন্তু এই মুখোশপরা লোভী মেয়েরা পুরো সমাজকেই পঁচিয়ে দিচ্ছে।

পরিচালক আরও বলেন, আজ টাকাওয়ালা পুরুষরা এদের ছুড়ে ফেলছে, একটা সময় আসবে যখন আয়নাও মুখ ফিরিয়ে নেবে। কারণ, নিজেকে এত সস্তায় বিক্রি করার পর, আয়নাও বলে দেবে—‘তুই তো মানুষ না, এক ফর্মুলায় বানানো লাভ ফর সেল প্যাকেজ।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *