নিজের বিরুদ্ধেই আয়োজিত বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ব্যতিক্রমীভাবে বিক্ষোভস্থলে নিজেই উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বক্তব্য দেন। পরে তিনি ফেসবুকে এক পোস্টে তার বক্তব্যে কষ্ট পাওয়া সবার কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেন।
