নেপালে আকস্মিক বন্যায় কাদার নিচে চাপা পড়ল বিস্তীর্ণ জনপদ

নেপালে আকস্মিক বন্যায় কাদার নিচে চাপা পড়ল বিস্তীর্ণ জনপদ

আন্তর্জাতিক ডেস্ক

নিমেষেই বদলে গেছে নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকার চেনা দৃশ্যপট। যেখানে ছিল ঘরবাড়ি ও মানুষের ব্যস্ততা, সেখানে এখন কাদামাটি আর ধ্বংসস্তূপ। আকস্মিক বন্যার তীব্র স্রোতে নদীতীরবর্তী বিস্তীর্ণ জনপদ তলিয়ে গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়। এতে নদীতে পানি জমতে থাকে। পরে হঠাৎ সেই বাধা ভেঙে বিপুল পরিমাণ পানি ও কাদামাটি উপনদী ভোতেকোশি দিয়ে তীব্র বেগে নেমে আসে। মুহূর্তের মধ্যেই নদীর দুই কূল উপচে পানি ও কাদার স্রোত লোকালয়ে ঢুকে পড়ে।

প্রবল স্রোতে অনেক ঘরবাড়ি ও স্থাপনা পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে। কোথাও কাদার ওপর শুধু আধভাঙা বাড়ির ছাদ বা কিছু অংশ দেখা যাচ্ছে। নদীতীরবর্তী বহু এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

বন্যার পর উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় অভিযান চালাচ্ছেন। ভেকু ও অন্যান্য ভারী যন্ত্র ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন সড়ক ও যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রকৃতির ভয়াবহ এই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। দুর্গত এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *