বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে থাকছে সিসি ক্যামেরা

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে থাকছে সিসি ক্যামেরা

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৫ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

উপসচিব জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তিন দিন আগে থেকে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখার জন্য বলা হয়েছে। যে কক্ষে সিসি ক্যামেরা আছে সে কক্ষে ভোট গণনা করতে হবে এবং নির্বাচন শেষে সিসি ক্যামেরার তথ্য সংরক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করার ফলে এ আসনের প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে মাঠে আছেন।

অন্যদিকে বগুড়া-৬ আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

এই আসনে জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী।

আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *