বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম।

রোববার (৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলেই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে নজরুল ইসলাম ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’ কর্মসূচির আওতায় উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বে ছিলেন।

নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জার্মানি থেকে রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে সনদ অর্জন করেন।

তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *