বিএনপি নেতা ইশরাককে নিয়ে ক্ষোভ প্রকাশ নেয়ামতুল্লাহ আল হাদীর

বিএনপি নেতা ইশরাককে নিয়ে ক্ষোভ প্রকাশ নেয়ামতুল্লাহ আল হাদীর

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নেয়ামতুল্লাহ আল হাদী বিএনপি নেতা ইশরাক হোসেনের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি ইশরাকের রাজনৈতিক অবস্থান ও আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

নেয়ামতুল্লাহ লিখেছেন, এতদিন তিনি ভেবেছিলেন ইশরাকের মতো যোগ্য ব্যক্তি কেন নগরপিতা হতে পারছেন না, তবে এখন মনে হচ্ছে ‘মাথায় গোবর থাকলে নগরপিতা হওয়া সম্ভব নয়।’ তিনি অভিযোগ করেন, “ইশরাক ভাই রাজনীতিতে বুদ্ধিমত্তার পরিচয় না দিয়ে ডিবি হারুনের পরিচয় দিয়েছেন, রাজনৈতিক সূক্ষ্ম কৌশলের বদলে গুমের রাজনীতির পরিচয় দিয়েছেন।”

তিনি আরও উল্লেখ করেন, ইশরাক আদর্শিক রাজনীতির পথ না বেছে নোংরা রাজনীতিতে জড়িয়েছেন, যা অতীতে শেখ হাসিনার ‘বন্দুকের নলের সামনে স্টেটমেন্ট নেওয়ার রাজনীতির’ সঙ্গে মিল রয়েছে। নেয়ামতুল্লাহর মতে, বড় গণঅভ্যুত্থানের পরও দেশের রাজনীতি এখনো ‘হাসিনার কালচারাল রাজনীতি’র মধ্যে আটকে আছে, যা জাতির জন্য রাজনৈতিক দুর্ভাগ্যের ইঙ্গিত।

তার দাবি, মুখে ভিন্ন কথা বললেও, শেষ পর্যন্ত অনেক রাজনীতিবিদই শেখ হাসিনার মতো ‘তথাকথিত স্বৈরাচারী’ হতে চান।

hasmi khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *