বিমানবন্দরের ভিআইপি এলাকায় জব্দ উড়ন্ত ড্রোন

বিমানবন্দরের ভিআইপি এলাকায় জব্দ উড়ন্ত ড্রোন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি বিহীন উড়তে থাকা একটি ড্রোন জব্দ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (৪ এপ্রিল) রাতে এটি জব্দ করা হয়।

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, ৪ এপ্রিল রাত সাড়ে ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফেরা বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের আগমন উপলক্ষ্যে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি হাতেনাতে জব্দ করা হয়।

জব্দ করা ড্রোনটির মডেল ডিজেআই ম্যাভিক-৪ প্রো। তবে একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, ড্রোনটি বেসরকারি দেশ টেলিভিশন পরিচালনা করছিল।

বেবিচক জানায়, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জব্দ করা ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে ওড়ানো হচ্ছিল। বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বেবিচক।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *