বিয়ে করছেন সেই শেখ সাদী

বিয়ে করছেন সেই শেখ সাদী

একসময় ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ফ্রেমবন্দি হয়ে আলোচনায় এসেছিলেন শেখ সাদী নামের এক তরুণ। পরবর্তীতে জানা যায়, পরীমণির ঘনিষ্ঠ সেই তরুণ মূলত একজন কণ্ঠশিল্পী। এবার জানা গেল, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আলোচিত এই গায়ক।

খবর পাওয়া গেছে, গত শুক্রবার পারিবারিক আয়োজনে আংটি বদল সেরে নিয়েছেন শেখ সাদী। আংটিবদলের বিষয়টি আচমকা, এমনটাও দাবি তার।

সংবাদ মাধ্যমে দেওয়া শেখ সাদীর ভাষ্য এমন, আংটিবদলের ব্যাপারটি একদম হুট করেই হয়েছে। বাবা-মা দুজনেই যুক্তরাষ্ট্রে ছিলেন, দেশে আসেন সদ্যই। এরপরই বিয়ের কথা তোলা হয়।

সাদী জানান, তার জন্য একজনকে (পাত্রী) পছন্দ করা হয়েছে। তাদের পছন্দে সম্মতি জানিয়েছেন; এরপরই আংটিবদলের ঘটনা ঘটে বলে জানান শেখ সাদী।

সেই পাত্রীর পরিচয় সংবাদ মাধ্যমে জানিয়েছে সাদীর পরিবার সূত্র। শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার কনের ঢাকার বাসায় আংটি বদলের অনুষ্ঠান হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, তরুণ প্রজন্মের এই গায়ক নিজের ক্যারিয়ারের চেয়ে চিত্রনায়িকা পরীমণিকে কেন্দ্র করেই বেশি আলোচনায় ছিলেন। সামাজিকমাধ্যমে এই নায়িকার সঙ্গে একাধিকবার একফ্রেমে ধরা দিয়েছেন তিনি। তাদের মধ্যকার এই ঘনিষ্ঠতা দেখে একসময় প্রেমের গুঞ্জনও উঠেছিল। পরীমণি নিজেও তাকে নিজের ‘মনের বন্ধু’ হিসেবে অভিহিত করেছিলেন। অবশ্য সময়ের ব্যবধানে একপর্যায়ে তাদের নিয়ে তৈরি হওয়া সেই আলোচনা স্তিমিত হয়ে আসে।

এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন শেখ সাদী; যা তার অতীতের সকল গুঞ্জনের চিরতরে অবসান ঘটাতে যাচ্ছে।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *