বিশ্বকাপে ব্রাজিলের কে কত নম্বর জার্সি পরে খেলবেন, জানা গেল
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিটনেস ও সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও দলে জায়গা পাওয়া নেইমার জুনিয়রকে ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তির দায়িত্ব গ্রহণের পর জাতীয় দলে নিয়মিত ছিলেন না নেইমার। তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন রদ্রিগো। তবে ইনজুরির কারণে এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই ফরোয়ার্ডের। শেষ দুটি ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপে তিনি খেলবেন ৭ নম্বর জার্সি পরে।
ব্রাজিলের আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ম্যাথুস কুনহা ও রাফিনহা যথাক্রমে ৯ ও ১১ নম্বর জার্সি পেয়েছেন।
গোলরক্ষক অ্যালিসন পরবেন ১ নম্বর জার্সি। এছাড়া ওয়েসলে ২, গ্যাব্রিয়েল ম্যাগালহাস ৩, মার্কুইনহোস ৪, ক্যাসেমিরো ৫ এবং আলেক্স স্যান্ড্রো ৬ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।
ব্রুনো গুইমারেস পেয়েছেন ৮ নম্বর জার্সি। এছাড়া ওয়েভারটন ১২, দানিলো ১৩, ব্রেমার ১৪, লিও পেরেইরা ১৫, ডগলাস সান্তোস ১৬, ফ্যাবিনহো ১৭, দানিলো সান্তোস ১৮, এন্দরিক ১৯, লুকাস পাকুয়েতা ২০, লুইস হেনরিক ২১, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ২২, এডারসন ২৩, ইবানেজ ২৪, ইগর থিয়াগো ২৫ এবং রায়ান ২৬ নম্বর জার্সি পরবেন।
ব্রাজিলের বিশ্বকাপ সূচি
Brazil national football team ‘সি’ গ্রুপে খেলবে। গ্রুপপর্বে তাদের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু
১৪ জুন ২০২৬ ব্রাজিল vs মরক্কো নিউইয়র্ক/নিউ জার্সি
২০ জুন ২০২৬ ব্রাজিল vs হাইতি ফিলাডেলফিয়া
২৫ জুন ২০২৬ ব্রাজিল vs স্কটল্যান্ড মিয়ামি
