বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তাকে তিন বছরের মেয়াদে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুর রহমান খানকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. আবদুর রহমান খান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *