ভিসার মেয়াদ শেষে শেনজেনভুক্ত দেশে অবস্থানে নিষেধাজ্ঞা জারি হতে পারে

ভিসার মেয়াদ শেষে শেনজেনভুক্ত দেশে অবস্থানে নিষেধাজ্ঞা জারি হতে পারে

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সোমবার (২২ জুন) ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে আপনার ভিসার নিয়মকানুন মেনে চলুন।

উল্লেখ্য, ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস থেকে প্রায়ই শেনজেন দেশগুলোর ভিসা নিয়ে বিভিন্ন ধরনের সতর্ক বার্তা দিচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *