মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি : এনসিপি

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি : এনসিপি

সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতে পাঠানো এক বার্তায় তা জানানো হয়।

বার্তায় বলা হয়, মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব থেকে অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।

এর আগে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।

আরও বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *