মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন। তার চলচ্চিত্র-জীবন নিয়ে সিনেমা ‘পদাতিক’ বানিয়েছেন সৃজিত মুখার্জি। ২০২৪ সালের আগস্টে এটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

দুই বছর পর এবার সেই ‘পদাতিক’ আসছে অন্তর্জালে। ২৮ আগস্ট, শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে সিনেমাটি। যদিও প্ল্যাটফর্মটিতে বাংলাদেশ থেকে প্রবেশ কর যায় না। তবে নানা উপায়ে জি ফাইভের কনটেন্ট এ দেশের দর্শকও দেখেন। ফলে চঞ্চলের ‘পদাতিক’ও যে তার ভক্তরা ঠিকই খুঁজে নেবেন, তা বলার অপেক্ষা রাখে না।

‘পদাতিক’ অনেক কারণেই চঞ্চলের কাছে বিশেষ। এর মধ্যে একটি হলো, এই সিনেমার শুটিংয়ের আগেই বাবাকে হারিয়েছেন তিনি। সেই শোক বুকে নিয়ে দাঁড়াতে হয়েছিল ক্যামেরার সামনে। তাছাড়া মৃণাল সেনের মতো চলচ্চিত্রকারের রূপ ধারণ করে অভিনয় করাও অভিনেতার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল।

সিনেমায় মৃণালের জীবনে স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ‘পদাতিক’ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল নির্মাতাদের। তবে ওই সময়ে কলকাতায় আর জি কর আন্দোলন আর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *